বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিল্ম ক্লাব নির্বাচনে জয়ে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পলি

ভোটের আগে পলি বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ক্লাবটির আরও উন্নয়ন করবেন। নিকেতন থেকে ক্লাব গুলশান-বনানীর মতো জায়গায় নেয়ার পরিকল্পনার কথা জানান।

‘এ অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। টানটান উত্তেজনায় নির্বাচনটি হয়েছে। ভেবেছিলাম এমন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় জয় পাবো না। আমায় দোয়া এবং ভালোবাসায় রেখেছে ভোটাররা। এ জয়ে আমি অনেক খুশি। ভোটারদের প্রতি অফুরান্ত ভালোবাসা। এই এক বছর ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

ভোটারদের আরও কাছে যাওয়ার চেষ্টা করব’— চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি।

তিনি ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ১৬ ফেব্রুয়ারি বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন হয়। এই নির্বাচনে একজন বাদে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের পুরো প্যানেল জয়লাভ করেছে।

ভোটের আগে পলি বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ক্লাবটির আরও উন্নয়ন করবেন। নিকেতন থেকে ক্লাব গুলশান-বনানীর মতো জায়গায় নেয়ার পরিকল্পনার কথা জানান। সেখানে আরও সুন্দর পরিবেশ এবং একটি বাড়ি নিয়ে পুরো ক্লাব সাজানোর আগ্রহ প্রকাশ করেন। থাকবে বাচ্চাদের খেলাধুলার স্থান। বড়দের জন্যও বিলিয়ার্ড খেলার স্থান থাকবে।

এছাড়া বড় রকমের কনফারেন্স রুম ও রেস্টুরেন্ট তো থাকবেই। সুযোগ পেলে রাতারাতি ক্লাবের পরিবর্তন আনতে চান পলি। তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জয়ী হওয়ার পর জানিয়েছেন এই নায়িকা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়