শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুটবলে দুই নেত্রীর মিল, প্রিয় দল ব্রাজিল

বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে বাংলাদেশের মানুষও। রাজনীতিবিদরাও তার বাইরে নন। তারাও খেলা দেখেন, উল্লাস করেন, তর্ক-বিতর্কে জড়ান। খেলার বিশ্লেষণও করেন। আলোচনা করেন নেতাকর্মীদের সঙ্গে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুজনেরই পছন্দ ব্রাজিল।

বিশ্বকাপে প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল বলে তার প্রেস উইং সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম (খালেদা জিয়া) বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করেন।

দুই দলের সব নেতারই পছন্দ যে ব্রাজিল, তা নয়। তাদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই বেশি। আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি অন্য দলগুলোর নেতাদের বড় অংশও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের আর্জেন্টিনার সমর্থক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুটবল খেলা পছন্দ করেন। তবে একক কোনো দলের প্রতি তার সমর্থন নেই। তিনি চান আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্স বিশ্বকাপ জিতুক। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, স্যার (সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী) ফুটবল খেলা পছন্দ করেন। ব্যস্ততার মধ্যেও খেলা দেখার চেষ্টা করবেন। তিনি চান আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্স বিশ্বকাপ জিতুক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফুটবলে আমি সবসময় ব্রাজিলের সাপোর্টার। আমার দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করে। আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন। তারা চোখের পলকে পালটে দিতে পারে খেলার গতিপথ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান ব্যস্ততার মধ্যেও খেলা দেখার সময় বের করবেন বলে জানিয়েছেন। তারা দুজনই আর্জেন্টিনার খেলা পছন্দ করেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পছন্দের দল বেলজিয়াম। উচ্চ শিক্ষার জন্য তিনি দীর্ঘদিন দেশটিতে ছিলেন। তখন থেকেই বেলজিয়ামের ফুটবলের প্রতি তার ভালোলাগা তৈরি হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আর্জেন্টিনার সমর্থক।
এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ব্রাজিলের সমর্থক।
দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু আর্জেন্টিনা সমর্থক।
যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আর্জেন্টিনার সমর্থন করেন। তিনি আশা করেন, এবার মেসিরা বিশ্বকাপ জিতবেন।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আর্জেন্টিনার সমর্থক।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীও আর্জেন্টিনার সমর্থক।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী