শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকায় তিনটি ও শালধরে একটি এবং ফুলগাজীর উত্তর শ্রীপুরে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর গদানগর ও দেড়পড়া এলাকায় তিনটি এবং কহুয়া নদীর সাতকুচিয়া, বেড়াবাড়িয়া ও দৌলতপুরে আরও চারটি ভাঙন হয়েছে।

ফুলগাজীর বাসিন্দা মাসুদুর রহমান বলেন, বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি। বাঁধ ভাঙা জায়গা দিয়ে এখনো পানি ঢুকছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নেটওয়ার্কও প্রায় বন্ধ, আগের অভিজ্ঞতা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি।

পরশুরামের তুলাতলী এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ পানি বাড়তে থাকে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি। রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন। ত্রাণের নামে এখনো কিছু পাইনি।

এদিকে, ফেনী শহরের জলাবদ্ধতা কিছুটা কমলেও ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় দুর্ভোগ শেষ হয়নি। একাডেমি এলাকার বাসিন্দা তোফায়েল নিলয় বলেন, অল্প বৃষ্টি হলেও ড্রেনেজ না থাকায় পানি জমে থাকে। দখলদারদের উচ্ছেদ ও খাল খনন ছাড়া সমাধান সম্ভব না।

পরশুরাম উপজেলার ইউএনও আরিফুর রহমান জানান, রাত থেকে নতুন করে কোনো ভাঙন হয়নি। আমরা দুর্গত এলাকায় তৎপর রয়েছি।

ফেনী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) জেলায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ। আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, এখন পর্যন্ত ১১টি ভাঙনের খবর নিশ্চিত হওয়া গেছে। পানির উচ্চতা এখনও বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে মধ্যরাত থেকে পানি কমতে শুরু করেছে। উজানে বৃষ্টি বন্ধ থাকলে ভাঙন রোধ করা সহজ হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার