বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি মধ্যেই সবার হাতে নতুন বই যাবে: শফিকুল আলম

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সবার হাতে নতুন বই পৌঁছে দেয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে তিন থেকে চার মাস পর যেত বললেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। এবার আগামী মাসের মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।’

আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেয়া হবে বলেও জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত দূর করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার যানজট নিরসনেও আজ কেবিনেটে আলোচনা হয়েছে।’

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সরকার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি নয়।’

এখন থেকে কোনো গানের আসর কিংবা কোনো মাজারে হামলা হলে সরকার ছাড় দেবে না। যারা ভিকটিম তাদের মামলা করার পরামর্শ দিয়েছেন মাহফুজ।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী