শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের বাংলাদেশে প্রবেশ করলো ৩৬ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ

মিয়ানমারের চলমান সংঘাতের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোরে টেকনাফের নাজির পাড়া, দক্ষিণ জালিয়া পাড়া ও জালিয়া পাড়া থেকে তারা প্রবেশ করেছে বলে অনেকেই জানিয়েছেন।
তবে ৩৬ জনের মধ্যে কে কোন পদবির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

জানা গেছে, সকালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি। পরে তাদের নিরস্ত্রকরণ করে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার যায়নি।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন