বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের রিমান্ডে সালমান আনিসুল ইনু মেনন মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন পিপি ওমর ফারুক ফারুকী।

এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

এরমধ্যে জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

এর আগেও কয়েক দফা তাদের রিমান্ডে পেয়েছে পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও শরিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু