বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রান্সে মহানবী (স.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর বিক্ষোভ মিছিল

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দাইতলা-ফতেপুর গ্রামের রাসুল প্রেমিকগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার জুম্মাবাদ এলাকার বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে জমায়েত হন দাইতলা বাজারে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ^নেতাদের প্রতি আহবান জানান। একইসাথে ফ্রান্সের পণ্য বর্জন করারও আহবান জানান তারা।

বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের মেম্বর তবিবর রহমান, দাইতলা মসজিদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফতেপুর উত্তরপাড়া মসজিদের সাধারণ সম্পাদক কায়েম আলী, দাইতলা হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আব্দুল মজিদ, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস, ফতেপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, দাইতলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তৌহিদুর রহমান, ভায়না রাজাপুর মাদ্রাসার মুহ্তামিম মুফ্তি আব্দুল ওয়াদুদ, দাইতলা সরদারপাড়া মসজিদের ইমাম হাফেজ সোহানুর রহমান সোহান, দাইতলা স্কুল মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান, ইয়াসিন আরাফাত প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু