শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। দেশে সেই সোনার মানুষ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এতে সংযুক্ত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই আজ আমরা সরকার গঠন করতে পেরেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি।

তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে আমরা বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছি। আমরা মানুষের খাদ্য, পুষ্টির নিরাপত্তা দিতে পেরেছি। শিক্ষা, স্বাস্থ্য খাত এগিয়ে নিয়েছি। বিশেষ করে প্রযুক্তি এগিয়ে যাওয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বে এগিয়ে যাচ্ছে। নানান সুবিধা পাচ্ছে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শিক্ষা, বিজ্ঞান সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী