শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

 ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মো. সজীব খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় তালা লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ৩-১ গোলে কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তালা লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় শ্যামনগর পূর্বমীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শ্যামনগর পূর্বমীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারি মনিরুজ্জামান, মোখলেছুর রহমান ও আবুল আলাম ফরহাদ। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক