শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের প্রথম দিনেই বাংলাদেশে ৯২৩৬ শিশুর জন্ম

২০২১ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু। দিনটিতে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা ১ বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে। প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।

এদিন বিশ্বব্যাপী মোট যত শিশু জন্মগ্রহণ করেছে, তার অর্ধেকই রয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী, এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক। এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।
ইউনিসেফের অনুমান, ২০২১ সালে বিশ্বজুড়ে ১৪০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে। এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান