রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় জয় মায়ামির; ‘অস্বস্তি’ নিয়ে মাঠ ছাড়লেন মেসি

২০১৮ সালের অক্টোবরের পর ঘটনি আর এমন ঘটেনা। অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। পরে সাইডবেঞ্চ থেকে উঠে একেবারে চলে গেলেন ড্রেসিংরুমেই।

তবে, মেসির থাকাটাই যে দলের জন্য বড় কিছু সেটা প্রমাণিত হল আরও একবার।

আগের ম্যাচেই আটালান্টা এফসির বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মায়ামি। সেদিনও মাঠে ছিলেন না মেসি। ফিরলেন আজ। খেললেন মোটে ৩৭ মিনিট।

তবে অতটুকেই যেন জয়ের প্রেরণা দিয়ে গিয়েছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। টরোন্টো এফসির বিপক্ষে মায়ামির জয় এসেছে ৪-০ গোলে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন রবার্ট টেইলর। একটি করে গোল করেন ফাকুন্ডো ফারিয়াস ও বেঞ্জামিন ক্রেমাসচি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসি আজ ফিরবেন তা আগে থেকে জানা ছিল। কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সাতবারের ব্যালন ডি’ অর বিজয়ী ডানপায়ের ইনজুরিতে পড়েছেন বলে ধারনা করা হচ্ছে। মায়ামির কোচ টাটা মার্টিনো পরবর্তীতে তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৩৭ মিনিট মাঠে থাকাকালীন মেসি ছিলেন অস্বস্তিতে।

গোল করার তিনটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বারবার নিজের পায়ের জড়তা কাটাতে স্ট্রেটচ করেছেন। পূর্ণশক্তি দিয়ে দৌড়াতে পারেননি। গোটা মাঠ হেঁটেছেন। শুধু মেসি নন এই ম্যাচ পুরো শেষ করতে পারেননি জর্দি আলভাও।

তারকা এই দুই খেলোয়াড়কে ছাড়া মায়ামির জিততে একেবারেই অসুবিধা হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে মায়ামিকে এগিয়ে নেন ফাকুন্ডো ফারিয়াস। বিরতি থেকে ফিরে রবার্ট টেইলর ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। এরপর বেঞ্জামিন ক্রেমাসচি নিজের ঝলক দেখান ৭৩ মিনিটে। ম্যাচ শেষ হবার ৩ মিনিট আগে টেইলর নিজের দ্বিতীয় গোল করেন।

এ জয়ে ইন্টার মায়ামি প্লে অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো ভালভাবে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড