বদলগাছী পাহাড়পুরে গোসলের বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু


নওগাঁ, বদলগাছী উপজেলার পাহাড়পুরে বালতির পানিতে পড়ে রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়, মৃত রোজা বদলগাছীর উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের কিসামত পাঁচঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে,(১০ জুলাই সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির টিউবওয়েল পাড়ে একটি বড় বালতিতে করে পানি দিয়ে মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে গেলে কিছুক্ষণ পরে রোজার ভাই জুনাইদ (৮) এসে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এ অবস্থা দেখে সাথে সাথে ঘরে গিয়ে মাকে ডাক দেয়।
রোজার মা এসে রোজাকে বালতির মধ্যে থেকে তুলে দেখে সে মারা গেছে, চিৎকার চেঁচামেচি করে কান্না করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয় লোকজন এসে দেখে রোজা মারা গেছে, এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) অভিযোগ হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


