শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শ্লীতাহানির প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইসলাম কবিরাজ জামিনে মুক্তি বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলখানা থেকে জামিনে মুক্তি পান বিএনপি নেতা ইসলাম কবিরাজ।

জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে ইসলাম কবিরাজকে ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব এবং সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের টানা সাত বারের চেয়ারম্যান জনাব আব্দুল আলীম চেয়ারম্যান।

এসময় আব্দুল আলীম চেয়ারম্যান বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট পলাতক হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। অভিযুক্ত শিক্ষক শফিকুর এর বিরুদ্ধে আগেও অভিযোগ প্রমাণিত হয়েছিল, কিন্তু সাতক্ষীরা আওয়ামী লীগের কিছু নেতার ইন্ধনে তার দাপটে বিচার প্রকাশ্যে আসেনি। তাছাড়া বিদ্যালয়ের কোচিং ব্যবসার কারণে অনেক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এসব দোসরদের বিচার করতে হবে এবং ইসলাম কবিরাজসহ সকল বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী। বল্লি ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান, বল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ আব্দুল গনি, বৈকারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী বুলু, বিএনপি নেতা আতিয়ার রহমান, রফিকুল ইসলাম ছোট, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, মাসুম বিল্লাহ, ইসমাইল হোসেন নিরব, ছাত্রদলের আল আমিন, আব্দুর রাজ্জাকসহ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও ইউনিয়নসহ ওয়ার্ড বিএনপির নেতা কর্মিরা। পরে জেলগেট থেকে প্রতিবাদ র‍্যালি নিয়ে শহরে প্রদক্ষিণ করে, জেলগেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা সদর দুই আসনের ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত‍্যাশি চেয়ারম্যান আব্দুল আলিম। চেয়ারম্যান ও এডভোকেট মহিতুল ইসলাম, আব্দুল গনি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ