শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আলোচনা সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারেনট ব্যবহার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন ছাত্রী অংশগ্রহণ করেন। এসময় নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আমরা না বুঝে অনেক সময় স্যোসাল মিডিয়ায় অপরিচিত জনের সাথে বন্ধুত্বে জড়িয়ে পড়ি এবং অনেক সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করি। যার ফলে অনেক সময় আমরা স্যোসাল মিডিয়ায় হয়রানির শিকার হই। তাছাড়া বলা হয়, আমরা যখন কোন পাসওয়ার্ড ব্যবহার করবো তখন বিভিন্ন চিহ্ন ব্যবহার করবো। আমরা যাতে আবেগে নিজেকে বিলিয়ে না দেই সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা সদরের ৮টি স্কুলে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রজেক্ট অফিসের বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও মো. শিমুল হোসেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি সোস্যাল ওর্য়াকার মো. আব্দুল মান্নান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর