শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : এমপি রবি

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, ক্রীড়াঙ্গণের বিশেষ অবদানের জন্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘১৯৭৫ সালের ১৫-ই আগস্টের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে এমন জঘণ্যতম হত্যাকান্ড হয়নি। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ধ্বংশ করতে এ হত্যাকান্ড ঘটিয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশে এই প্রথম জাতীয়ভাবে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পালিত হচ্ছে। বহুমুখী প্রতিভার সম্মিলন ঘটেছিলো এক তরুণের মাঝে। তিনি শেখ কামাল।

বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, সংস্কৃতি কর্মী, ছিলেন ক্রীড়া সংগঠক। দেশের প্রধানমন্ত্রীর সন্তান হলেও ছিলো না কোনো অহংকার। মিশতেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণভাবে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান, সহ-সভাপতি সান্টু চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভা শেষে জেলার ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের ৪জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস