শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে। তাদের ডাকে রোববার সারাদেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দু’পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। এসব খবর গুরত্বসহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশ প্রটেস্টারস রিটার্ন টু দ্য স্ট্রিটস টু ডিমান্ড পিএম’স রিমুভাল (প্রধানমন্ত্রীর অপসারণ দাবিতে ফের রাস্তায় বাংলাদেশের আন্দোলনকারীরা)।

বিবিসির প্রতিবেদনে শিরোনাম বলছে, বাংলাদেশ প্রটেস্টস টার্ন ডেডলি অ্যাজ রাইভাল অ্যাক্টিভিস্টস হোল্ড মার্চেস (প্রাণঘাতী হয়ে উঠেছে বাংলাদেশের আন্দোলন, প্রতিদ্বন্দ্বীদের মিছিল)।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের ছোট্ট শিরোনাম, ডেমনস্ট্রেটরস ইন বাংলাদেশ কল অন পিএম টু রিজাইন (প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা)।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবরের শিরোনাম, বাংলাদেশ অর্ডারস মোবাইল ইন্টারনেট শাটডাউন টু কুয়েল প্রটেস্টস (বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ)।

কানাডীয় সংবাদমাধ্যম টরন্টো স্টারের খবরে বলা হয়েছে, ভায়োলেন্স ইন বাংলাদেশ লিভস ৮ পিপল ডেড, হান্ড্রেডস ইনজুরড অ্যাজ প্রটেস্টস কন্টিনিউ (বাংলাদেশে সহিংসতায় আটজন নিহত আহত কয়েকশ, বিক্ষোভ অব্যাহত)।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র খবরে বলা হয়েছে, বাংলাদেশ প্রটেস্টরস ডিমান্ড পিএম রিজাইন, আর্মি স্ট্যান্ডস ‘বাই দ্য পিপল’ (প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বাংলাদেশের বিক্ষোভকারীদের, ‘জনগণের পাশে’ থাকবে সেনাবাহিনী)।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের শিরোনাম, বাংলাদেশ ইন শ্যাম্বলস: প্রটেস্টারস ডিমান্ড পিএম হাসিনা’স রেজিগনেশন অ্যাজ ডেথ টোল ইন ফ্রেশ ক্ল্যাশেস রাইজেস (টালমাটাল বাংলাদেশ: নতুন করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা)।

ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশ: অ্যাট লিস্ট টু কিলড, ওভার ৩০ ইনজুরড ইন ফ্রেশ ক্ল্যাশেস বিটউইন প্রটেস্টারস, আওয়ামী লীগ সাপোর্টারস (বাংলাদেশ: বিক্ষোভকারী ও আওয়ামী লীগ সমর্থকদের নতুন সংঘর্ষে অন্তত দুজন নিহত, আহত ৩০)।

ভারতের আরেক সংবাদমাধ্যম উইঅনের শিরোনাম, বাংলাদেশ রিটার্নস টু বয়েল অ্যাজ প্রটেস্টারস ডিমান্ড পিএম হাসিনা’স রেজিগনেশন; ২ কিলড উন ফ্রেশ ক্ল্যাশেস (বাংলাদেশে ফের উত্তেজনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা; নতুন সংঘর্ষে ২ জন নিহত)।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, বাংলাদেশ পিএম কলস ইমার্জেন্সি মিটিং উইথ ভার্সিটি হেডস অ্যাজ স্টুডেন্ট লিডারস রিফিউজ কল ফর ডায়ালগ (সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ছাত্রনেতাদের, বিশ্ববিদ্যালয়প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী)।

এনডিটিভির খবরের শিরোনাম, বাংলাদেশ স্টুডেন্টস স্টেপ আপ প্রটেস্টস টু প্রেস পিএম শেখ হাসিনা’র রেজিগনেশন (প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা)।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবর, ৭ কিলড ইন বাংলাদেশ ক্ল্যাশেস অ্যাজ প্রটেস্টারস পুশ ফর পিএম টু রিজাইন (বাংলাদেশে সংঘর্ষে নিহত ৭, প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য চাপ বিক্ষোভকারীদের)।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান