বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের খেলা দেখতে যে কসরত করতে হবে

সাকিব আল হাসানের মাথায় আবারও সাদা পোশাকের ক্যাপ্টেন্সির ক্যাপ, তাই এবারের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহও তুঙ্গে। তবে সেই আগ্রহে জল ঠেলেছে একটা খবর, তা হচ্ছে কোন দেশি কিংবা বিদেশি কোনো টিভিতে খেলাটি দেখা যাচ্ছে না।

অথচ কয়েক ঘণ্টার মাথাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

এখন পর্যন্ত হিসেব বলছে এই টেস্টের হালচাল অধিকাংশ বাংলাদেশিকে দেখতে হবে ক্রিকইনফো বা ক্রিকবাজে।

স্কোর কার্ডে চোখ বুলিয়েই থাকতে হবে সন্তুষ্ট! কারণ কোনোও টেলিভিশন নাকি এখনও খেলাটি সম্প্রচার করার আগ্রহ দেখায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং খেলাটি সম্প্রচারের দায়িত্বে থাকা কোম্পানি টোটাল স্পোর্টস তাই দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

টোটাল স্পোর্টস জানিয়েছে, বাংলাদেশের কোনো চ্যানেল খেলা দেখাতে আগ্রহী নয়। তবে বিসিবি এবং তারা যৌথ প্রচেষ্টায় অবশেষে আইসিসি টিভিতে টেস্ট সিরিজ সম্প্রচারের ব্যবস্থা করতে পেরেছে।

তবে এই খেলা দেখতে দশর্কদের গুণতে হবে ২ ডলার, সাথে থাকতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড।

অন্যদিকে বিসিবিও জানিয়েছে, বিনা মূল্যে খেলা দেখানোর ব্যবস্থা করার চেষ্টা করছে। তাছাড়া বিসিবির ইউটিউব ও ফেসবুকেও খেলা দেখানোর চেষ্টাও নাকি অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর