সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের মোহসীন, দেখা যাবে আজ রাতের দাদাগিরিতে

মোহসীন-উল হাকিম পেশায় একজন সাংবাদিক। তবে তিনি পরিচিতি পেয়েছেন সুন্দরবনকে দস্যুদের হাত থেকে মুক্ত করার নায়ক হিসেবে। তার নিরন্তর চেষ্টা ও র‍্যাবের অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে।

তার নায়কোচিত সেই ভূমিকার গল্প এবার শোনা যাবে ভারতের জি বাংলা চ্যালেনের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’তে। সৌরভ গাঙ্গুলির সঞ্চালিত অনুষ্ঠানটিতে মোহসীনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি পর্বে তিনি অংশ নিয়ে খেলেছেন প্রশ্ন-উত্তর খেলা।

দাদাগিরিতে অংশ নেওয়ার ব্যাপারে মোহসীন-উল হাকিম বলেছেন, ‘আমাকে অনেক আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে করোনার কারণে যেতে পারিনি। অবশেষে সময়-সুযোগ হলো।’

তিনি আরও বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেছি। আয়োজনটি দারুণ ছিল। সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব দেখে শিখেছি, আমাদের আরও বিনয়ী হতে হবে।’

কয়েকদিন আগে থেকেই মোহসীন-উল হাকিমের অংশ নেওয়া পর্বটির প্রচারণা চালাচ্ছে জি বাংলা। আজ রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচার হবে ‘দাদাগিরি’ সিজন-৯ এর বিশেষ এই পর্ব।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু