বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী মালয়েশিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই-কমিশনার হাজনাহ মো. হাশিম।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য ব্রিফ করেন।

তিনি বলেন, সাক্ষাতে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন।

এছাড়াও বাংলাদেশে শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান হাইকমিশনার। দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার।

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি। এ সময় রোহিঙ্গারা স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে যাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর করে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান