বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’

এটি এমন এক সময়ে বলা হলো— যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ইসলামপন্থী সন্ত্রাসবাদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন। গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ‘ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আদর্শ’ থেকে উদ্ভূত। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার।

মার্কিন গোয়েন্দা প্রধান আরও জানান, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু হয়েছে, তবে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ এখনও অপরিবর্তিত রয়েছে।’ গ্যাবার্ডের এই বক্তব্য বাংলাদেশের সরকারের কাছে অবিবেচনাপ্রসূত এবং বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ সরকার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি ‘ভ্রান্ত ও ক্ষতিকর’। দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এমন মন্তব্য করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘গ্যাবার্ডের এই মন্তব্য পুরো জাতিকে একপক্ষীয় ও অন্যায্যভাবে চিত্রিত করছে।’ তারা আরও উল্লেখ করেছে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের চর্চা করে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

বাংলাদেশের সরকার বিবৃতিতে আরও জানায়, ‘বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে, সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবিরোধী পদক্ষেপের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছি।’

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে, সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ভূমিকা বাড়ানো হয়েছে। সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রশংসা এসেছে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি