বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ঐতিহ্যবাহী কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর ও যৌথ আলোচনা সভা করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল বিকেলে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শন করেন। সফরকালে বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষা খাতের অংশীদারিত্ব বাড়াতে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।

পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন’-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্কুলটির সেক্রেটারি ঝ্যাং শিয়াওলি।

বৈঠকে ইউনান প্রাদেশিক গণসরকারের বৈদেশিক বিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তা, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনার শুরুতে ঝ্যাং শিয়াওলি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশি প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। এরপর স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন লিউ ইয়াজিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘চীন অধ্যয়ন’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী প্রতিনিধিরা চীনে তাদের শিক্ষাজীবন ও ক্যাম্পাস অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সিনিয়র সচিব আবদুল খালেক কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা চমৎকার ও অনুকূল শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য খাত সম্পর্কিত বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের অ্যাকাডেমিক বিনিময়, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

বাংলাদেশি প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অধিক সংখ্যক বাংলাদেশি তরুণ-তরুণীকে চীনে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার সুযোগ করে দেওয়া এবং স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করে।

এই সফর বাংলাদেশ ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাডেমিক বিনিময়কে আরও গভীর করার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বাসস

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী

একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে-বিদেশে যেখানেই তারাবিস্তারিত পড়ুন

অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের

একটি অপশক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে এবং গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারাবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
  • মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার, অগ্রাধিকার পাবেন যারা
  • এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী