বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা অপমানজনক : মমতা

নয়াদিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটি শুধু অপমানজনক নয়, বরং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতির মর্যাদার পরিপন্থি।

সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার এক তদন্ত কর্মকর্তা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে ‘বাংলাদেশি ভাষায় লেখা’ নথিপত্র অনুবাদের অনুরোধ জানিয়ে বঙ্গভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি চিঠি পাঠান। সেই চিঠির বিষয় শিরোনাম ছিল— ‘বাংলাদেশি ভাষায় লেখা তথ্যের অনুবাদ সংক্রান্ত’। ওই চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’ বলে উল্লেখ করা হয়।

এ ঘটনা প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী মমতা বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের ভাষা, আমাদের জাতীয় সংগীত আর জাতীয় গান এই ভাষাতেই লেখা। এই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা সংবিধানবিরোধী ও ঘৃণ্য।

তিনি আরও বলেন, এটি শুধু বাঙালিদের অপমান নয়, বরং একটি জাতিসত্তার অসম্মান। কেন্দ্রীয় সরকারের উচিত এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং এই ধরনের বিভ্রান্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকা।

তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাও একই ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। দলীয় সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে কড়া বক্তব্য রাখেন। তবে কেন্দ্রীয় সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

এদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেন, আমি চিঠিটি দেখিনি, মন্তব্য করতে পারছি না। তবে যারা আটক হয়েছেন তারা যদি বাংলাদেশি হন, তাহলে সেই প্রেক্ষাপটে ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছে কিনা, তা দেখা দরকার।

সূত্র : ডেকান ক্রনিকল

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির