মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে নিয়ে সালমান হাসপাতালে

বলিউডের ভাইজান সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে খান পরিবারে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে।

এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত তিনি অসুস্থ বোধ করছিলেন বয়সজনিত কারণেই।

তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার ধরণ নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট পরে কঠোর নিরাপত্তায় হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান।

এ সময় উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। বরং বেশ বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন ‘ভাইজান’। প্রিয় তারকার এমন বিমর্ষ চেহারা দেখে ভক্তদের মনেও উদ্বেগের রেখা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছর থেকেই সংকটে রয়েছে সালমান খানের পরিবার।

২০২৪ সালে বাড়িতে হামলার পর থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সালমান। এমনকি বাদ যাননি তার ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মাও। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ