মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল টানা তিনটি আসর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলেছিল আইসিসির শর্ত পূরণ করে। কিন্তু ওয়ানডে র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ৭ নম্বরে থাকা দলটি নেমে এসেছে এখন ১০ নম্বরে। ফলে বড় প্রশ্ন আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপে কি সরাসরি জায়গা পাবে বাংলাদেশ?

২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা আট দল সুযোগ পাবে সরাসরি মূলপর্বে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। স্বাগতিকরা যদি সেরা আটের মধ্যেই থাকে, তাহলে র‍্যাংকিংয়ের ১০ নম্বর দল পর্যন্ত সরাসরি সুযোগ পেতে পারে।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪, অবস্থান ১০। ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ।

তাদের পয়েন্ট ৭৭। ব্যবধান খুব বেশি নয়, কিন্তু প্রতিটি সিরিজ এখন হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় বাস্তব চিত্রে বাংলাদেশ যেন কার্যত ১১ নম্বরে। তাই ২০২৭ সালের মার্চের আগেই অন্তত ৯ নম্বরে ওঠা জরুরি।

না হলে অপেক্ষা করছে কঠিন বাছাইপর্ব। যেখানে গত আসরে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের চ্যাম্পিয়নও ব্যর্থ হয়েছিল।
সামনে বড় সুযোগও আছে। মার্চ থেকেই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ানডে সূচি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ (১২, ১৪ ও ১৬ মার্চ)।

এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হোম সিরিজ, আর অ্যাওয়েতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই। সব ম্যাচই আইসিসির এফটিপির অংশ। অর্থাৎ র‍্যাংকিংয়ে সরাসরি প্রভাব ফেলবে।
পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি হিসেবে ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। বগুড়া ও রাজশাহীতে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা, ফাইনাল মিরপুরে। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, দীর্ঘদিন পর ৫০ ওভারের ধারায় ফেরা এই টুর্নামেন্ট বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

সব মিলিয়ে, সরাসরি বিশ্বকাপে যাওয়ার পথ কঠিন তবে অসম্ভব নয়। এখন প্রতিটি ম্যাচই ফাইনাল বাংলাদেশের জন্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি