বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে ফোনে যে কথা বলে হোটেলের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ মডেলের!

নিজেকে শেষ করে দিতে চেয়ে হোটেলের ষষ্ঠ তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন ভারতের রাজস্থানের যোধপুরের এক মডেল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, উঠতি মডেলের নাম গুনগুন উপাধ্যায়। তিনি শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে ফেরেন। ওই হোটেলের ষষ্ঠ তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন। ফোন করে বলেন, ‘‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’’ এরপরই তিনি বারান্দা থেকে ঝাঁপ দেন।

গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে গুনগুন ঝাঁপ দিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তবে কেন তিনি এই কাজ করলেন, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনো গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।

হাসপাতাল সূত্রের রাতে খবরে আরও বলা হয়, গুনগুনের বুকে চোট লেগেছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা