শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্সার লা লিগার স্বপ্ন ফিকে হয়ে গেল

হাফ ডজন গোলের খেলায় জিতল না কেউ। মঙ্গলবার (১১ মে) দিনগত রাতে নিচের সারির দল লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা। এই ড্রয়ে কিছুটা ফিকে হয়ে গেল কাতালানদের লা লিগা জয়ের স্বপ্ন। তবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে শিরোপার রেস থেকে এখনও ছিটকে যায়নি লিওনেল মেসির দল। টানা দুই ড্রয়ের পরও টেবিলের দুইয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা।

অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এবার টেবিলের ১৪ নম্বরে থাকা লেভান্তের বিপক্ষে জয়টা শিরোপার দৌড়ে টিকে থাকতে অপরিহার্য ছিল কাতালান ক্লাবটার। জিতলেই যে রিয়াল-অ্যাতলেটিকোকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবার হাতছানি লিওনেল মেসির সামনে!

ম্যাচ শুরু হতেই লেভান্তের রক্ষণে চিড় ধরাতে একের পর এক আক্রমণ চালায় পেদ্রি-দেম্বেলেরা। ফলটা আসে ম্যাচের ২৫ মিনিটে। একক প্রচেস্টায় গোল করেন দলের লাইফ লাইন লিওনেল মেসি। লিগে ২৯ নম্বর গোলে ৮ নম্বর পিচিচি ট্রফি জয়টা এখন সময়ের ব্যাপার মাত্র আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের।

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ হাত ছাড়া করা পেদ্রির কপাল খোলে ৩৪ মিনিটে। উসমান দেম্বেলের পাস থেকে ডিফেন্স ফাঁকি দিয়ে লিড দ্বিগুণ করেন এই স্প্যানিশ। বড় জয়ের আভাস দেখিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে হঠাৎই এক ঝাপটা ঝড়। দুই মিনিটেই সব লণ্ডভণ্ড। ৫৭ লেভান্তে মিডফিলদার মেলেরোর গোল। কিছু বুঝে ওঠার আগেই দুই মিনিট বাদে মোরালেস আরও এক গোল করে বার্সাকে হতভম্ব করে দেন। ২-০ গোলে পিছিয়ে থাকা লেভান্তে ২-২ গোলে সমতা এনে ম্যাচ জমিয়ে তোলে।

মুহূর্তের ব্যবধানে শক্ত অবস্থান নড়বড়ে হয়ে পড়ায় আবারও পয়েন্ট হারানোর শঙ্কা জাগে বার্সেলোনা শিবিরে। যদিও পাঁচ মিনিট পর আবারও এগিয়ে যায় তারা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে।

ম্যাচের ৮৩ মিনিটে আবারও ম্যাজিকাল গোল লেভান্তের। বাকি সময় কোম্যানের কৌশল বাস্তবায়ন করে আর এগিয়ে যাওয়া হয়নি আঁতোয়া গ্রিজম্যানদের। টানা দুই ড্র আর পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ে। ড্র করলেও ৭৬ পয়েন্ট পাওয়ায় টেবিলে ফিরেছে লিওনেল মেসির দল। একটি করে ম্যাচ খেলে এক ও তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। শিরোপা এখনো হাত ছাড়া হয়নি। তবে, জিততে এখন অনেক যদি কিন্তুর উপর নির্ভর করতে হবে বার্সেলোনার!

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?