শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির অনেকেই গত নির্বাচনে অংশগ্রহণের জন্য লাইন দিয়েছিলো: হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের মামলার হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা মামলা করতে চাইলে করুক, আমিও বসে আছি। আমি সেটার জন্য প্রস্তুত আছি।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক একটি টেলিভিশনের টকশোতে বলেছিলেন, রেকর্ড প্রকাশ না করলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে আমরাও আইনগত ব্যবস্থা নেব। এটা আসলে আইনের বিষয় নয়। এসব কথা বলে আসলে… তাদের নেতারা বিভিন্ন দল করত। জয়নুল আবদিন ফারুক ছাত্রলীগ করত। পরে ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। যারা ক্ষমতার উচ্ছিষ্টভোগী তারা নানা ধরনের কথা বলে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবতা হচ্ছে বিএনপির অনেকেই লাইন দিয়েছিল। অনেকেই গত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য লাইন দিয়েছিল। অনেকের হিসাব মিলে নাই। সেই কারণে তারা ভিন্ন পথে হেঁটেছে। সুতরাং জয়নুল আবদিন ফারুক সাহেব কিংবা অন্য সাহেবরা যা কিছু বলুক না কেন, কারো যখন গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে তখন এরকম অনেকেই বলে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল