বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো: কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্ট আমি বিজায় মিছিল করেছিলাম। ৫ই আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোন কেলেম নেই, কোন কালির দাগ নেই। ৫ আগস্ট এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে যদি কোন চাঁদাবাজ আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের কাছ থেকে একটি টাকা চাঁদা নিয়ে থাকে তাদের ফেরত দিতে হবে, আমি ফেরত নিয়েই ছাড়বো ইনশাল্লাহ।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে কমিটির সভাপতি উধ্বব মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।

এ সময় সাবেক এমপি তার বিগত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অশোক কুমার রায়, সাবেক শিক্ষক বাবু তারকনাথ, মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবু দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত সকলে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গীকারবদ্ধ হন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত