শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে: আলতাফ চৌধুরী

বিএনপির মধ্যে এখন অনেক মুনাফিক আছেন তাদের থেকে সাবধান থাকতে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্র ঘোষিত পথসভার অংশ হিসেবে পটুয়াখালীর দুমকির লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ বলেন, ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় সব শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপির মধ্যে ঠোকার সুযোগ না পায়। যদি কোনো বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো লেনদেন বা পুনর্বাসনে সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা দেশটাকে নরক বানিয়ে গেছেন। অর্থনীতি, শিক্ষা, সমাজব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে। তাই পালানোর পরে ভারত ছাড়া কোনো দেশ তাকে গ্রহণ করেনি।

সাবেক এই মন্ত্রী বলেন, ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে সময় দিতে হবে। একইসঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ায়।

পথসভায় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, বিএনপি নেতা ফেরদৌস আলম, মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. আনোয়ার ফরাজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু