শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি এখনো বড় দল, তবে নিষ্ক্রিয়; ভুলের চোরাবালিতে আটকে গেছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসলে এখন যে লিফলেট বিতরণ, এটা একটা অ্যাকশন প্রোগ্রাম, এই আন্দোলনে কোনো লাভ নেই। দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের এটাই যদি চেহারা হয়, তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি খাদের কত গভীরে সেটাই বোঝা যাচ্ছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপির ১৩ জন নেতাকর্মী কারাগারে মারা গেছেন বলে দাবি করেছে দলটি, এর জবাবে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তালিকাটা প্রকাশ করতে বলুন, কবে মারা গেল? কীভাবে মারা গেল? কোন জেলে মারা গেল? কোন কাস্টডিতে মারা গেল? সেই তালিকাটা প্রকাশ করতে বলুন। অন্ধকারে ঢিল ছুড়ে তো আর লাভ নেই।

বিএনপিকে এখন আওয়ামী লীগ পাত্তা দিচ্ছে না বলে অনেকেই মনে করছে, আসলে আপনি কি মনে করছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে পাত্তা দিচ্ছি না বিষয়টা তা না, বিএনপি এখনও বড় দল, তারা এখন নিষ্ক্রিয়। তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে। তাদের ভুলের খেসারত তাদের দিতে হবে।

তিনি আরো বলেন, আমি দল হিসেবে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করি না, করা উচিতও না। বিরোধী হিসেবে আছে থাকবে, কার অবস্থান জনগণের চোখে কখন কি হবে, জনগণ কাকে কি চোখে দেখবে, সেটা এই দেশে সময়ের পরিবর্তনে সব কিছু স্পষ্ট হবে, বলেন কাদের।

অর্থনৈতিক সংকটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা কীভাবে করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। নতুন মন্ত্রিসভা এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা এই বিষয়টা ডিল করছে তাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কথা বেশি না বলে বেশি করে কাজ করার জন্য, এই নির্দেশ তিনি সবাইকেই দিয়েছেন। এই মন্ত্রিসভায় সেভাবেই কাজ চলছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ এটা রাতারাতি ট্রান্সফরমেশন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কারণ গোটা বিশ্বের চাল-চিত্র আমরা সেখান থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সারা দুনিয়াতেই মূল্যস্ফীতি, ইউরোপে কমে গিয়েছিল সেই ইউরোপে মূল্যস্ফীতি এখন ১০ শতাংশের বেশি। পাকিস্তানে ৬৬ শতাংশ মূল্যস্ফীতিতে চলে গেছে। সেখানে আমরা এখনও অনেক ভালো আছি। আমরা এখনও তুলনামূলকভাবে অনেক ভালো আছি। আমাদের লোক ক্ষুধায় মারা যাচ্ছে এমন কোনো উদহারণ নেই। আমরা ক্ষমতায় আছি, সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি, বলেন ওবায়দুল কাদের।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের