শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জয়ী হবে : মির্জা ফখরুল

দ্রুত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শিগগিরই জয়ী হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আবারও অন্ধকারে নিমজ্জিত সমগ্র জাতি। আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।

জিয়াউর রহমান দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জিয়া ক্ষণজন্মা মানুষ ছিলেন। স্বাধীনতাযুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। জাতি যখন নেতৃত্বশূন্য ছিল, তখন জিয়া সামনে এগিয়ে আসেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

মির্জা ফখরুলের সঙ্গে ঢাকার বিএনপির অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ