শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি: ‘স্বাধীনতা বিরোধী শক্তি জিয়া-মুস্তাকদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এরা দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলার জনগণ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করেছে। ভবিষ্যতে খুনি মাফিয়া দল স্বাধীন দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।

আগুনে পুড়িয়ে মানুষ মারার রাজনীতি চিরতরে এদেশে বন্ধ হবে। জিয়ার কুলাঙ্গার পুত্র খুনি তারেক লন্ডনে বসে সোনার বাংলায় বাসে, ট্রেনে আগুন দিয়ে মা, শিশু হত্যার যে পায়তারা চালাচ্ছে। তা দেশের জনগণ আর সহ্য করবে না। দেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে নৌকার জয়ের মাধ্যমে অগ্নিসংযোগ, গণহত্যার সমুচিত জবাব দেবে। ২২ হাজারের অধিক যুদ্ধাপরাধীর দল বিএনপি-জামায়াত। তারা জনবিচ্ছিন্ন হয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে।

আসন্ন নির্বাচনে নৌকার জোয়ার তারা সহ্য করতে না পেরে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে। আওয়ামী লীগ ও স্বাধীনতাকামী বাংলার জনগণ বিএনপি-জামায়াতকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। জিয়া বেঁচে থাকলে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অপরাধে তার ফাঁসি হতো। তার কুপুত্র তারেককে দেশে ফিরিয়ে এনে অগ্নিসংযোগ, গনহত্যার বিচার করা হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের উন্নয়ন, মানুষের ভাগ্যোন্নয়নের ধারা কোন অপশক্তি বাঁধাগ্রস্থ দেবে না বাংলার জনগণ।’

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে সরকারি এস.কে কলেজ রামদিয়া মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি।

কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘরবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!