শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতারা ভারতীয় গরুর মাংস দিয়ে সেহরি খায়, বউরা ভারতীয় শাড়ি পরে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। নেতারা সন্ধ্যায় ভারতীয় পেঁয়াজ দিয়ে পিয়াজু খায়, রাতে ভারতীয় গরুর মাংস দিয়ে সেহরি খায়। বউকে নিয়ে যখন বাইরে যায়—তখন বউ ভারতীয় শাড়ি পরে বের হয়। আর ওনারা (বিএনপি) বলে ভারত বর্জনের কথা।

রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ (আইআরএফ) আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপি) এই ধরনের রাজনীতি দেশের জন্য কোনও মঙ্গল বয়ে আনে না। সরকারে থাকলে সমালোচনা হবেই। সমালোচনাহীন সমাজ তো গণতান্ত্রিক সমাজ হতে পারে না, বহুমাত্রিক সমাজ হতে পারে না। কিন্তু তা যখন দেশ বিধ্বংসী সমালোচনা হয়, সেটি কখনও কাম্য নয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে নেতিবাচকভাবে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা কিছু ব্যক্তি বিশেষের পেশায় রূপান্তরিত হয়েছে। এটি করে তারা তহবিল সংগ্রহ করে এবং সেই তহবিল নিজেদের মতো খরচ করে। দেশের কোনও কোনও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ বাংলাদেশকে এমন নেতিবাচকভাবে উপস্থাপন করে, সেটি কিন্তু পরে ক্ষতি হয়। কোনও নেতিবাচক সংবাদ যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়—সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে যত কলেবরে প্রচারিত হয়, তার থেকে চারগুণ বেশি কলেবরে আমাদের দেশে প্রকাশ করে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের কাশ্মিরে যখন পাকিস্তানি সৈন্যের আক্রমণে ভারতীয় সৈন্যরা হতাহত হলো—তখন ভারতের প্রধান বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধী সরকারকে নিঃশর্ত সমর্থন দিলেন যে এই সংকট মোকাবিলায় আমরা সরকারের পাশে আছি। অন্যান্য রাজনৈতিক দলও সরকারের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করলো। আর আমাদের দেশে যখন পাশের দেশ মিয়ানমারের সীমান্তরক্ষীরা পালিয়ে আসে—তখন বিএনপি নেতারা বিবৃতি দেয় নতজানু পররাষ্ট্রনীতির কারণে ওরা পালিয়ে এসেছে। আরে, ওখানে গোলাগুলি হচ্ছে ওরা (মিয়ানমার সৈন্য) প্রাণভয়ে পালিয়ে এসেছে। এর সঙ্গে পররাষ্ট্রনীতির কী সম্পর্ক?’

তিনি বলেন, ‘এই হচ্ছে তাদের (বিএনপি) বক্তব্য। দেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিরোধী দল সারাক্ষণ ব্যস্ত। তাদের দলের নেতা বিদেশে বসে তাদের পেইড এজেন্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আর কিছু ভুঁইফোড় অনলাইনের মাধ্যমে অপপ্রচার চালায়। সেই অপপ্রচারে আমাদের দেশের মানুষ বিভ্রান্ত হয়। এগুলো কিন্তু দেশের ভাবমূর্তি বিনির্মাণের জন্য বড় অন্তরায়। এগুলোর বিরুদ্ধে মেইনস্ট্রিম মিডিয়াকে কাজ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার মধ্যে কোনও কৃতিত্ব নাই। দেশকে পজিটিভলি তুলে ধরতে হবে। দেশকে পজিটিভলি তুলে ধরার ক্ষেত্রে কাজ করতে হবে।’

আইআরএফ সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুজনের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, সাংবাদিক নেতা ওমর ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান