শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে, পরিবর্তন অবশ্যই হবে : নজরুল ইসলাম খাঁন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুগপৎ আন্দোলন চলছে। আওয়ামী লীগ বলে, বিএনপি আন্দোলন পারে না। বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর। আরও ১০ বছর আগে থেকে আওয়ামী লীগ এই কথা বলছে। তাঁরা ২১ বছরে ক্ষমতায় এসেছে। বিএনপি পারে না, এই অভিযোগের অধিকার তাঁদের নেই।

শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাবন্দী অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যাদের ২১ বছর লাগে ক্ষমতায় আসতে, তাঁদের এই অভিযোগ করার কোনো অধিকার নেই যে, বিএনপি পারে না। ২২ বছরের সময়ে যেন বলে। এর আগে যেন না বলে।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা বলব যেকোনোভাবেই হোক ক্ষমতা দখল করে বসে আছেন, আপনারা সুশাসন দেন। এভাবে কোনো বোন, এভাবে কোনো ভাই, তাঁরা যেন আর্তনাদ না করে। কেউ অপরাধ করলে নিশ্চয় তাঁর শাস্তি হবে কিন্তু এটা কী?’

চলমান আন্দোলনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে। আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে।’

বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমনপীড়নের কথা উল্লেখ ধরে তিনি বলেন. ‘এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি? আপনি যেকোনো সময়ে না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না, অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না। একটা রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছে, তাঁদের একটা কর্তব্য আছে। কোনো দায়িত্ব-কর্তব্য পালন করা হচ্ছে না।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ