রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ

আজ বৃহস্পতিবার(১৭সেপ্টেস্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিবন্দ । সুহৃদ সমাবেশের আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টর স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গালর্স স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ । অনুষ্ঠানটির উদ্বোধন করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু । বিচারকের দায়িত্ব পালন করেন, খানবাহাদুর আহসান উল্লাহ কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মেহন সরকার, সাতক্ষীরা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, বিজ্ঞান বিতর্ক উৎসবের বিষয়গুলো চমৎকারে ভাবে উপস্থাপন করা হয়েছে।ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে জানতে আরো উৎসাহিত করবে। এ আই মানুষের প্রতিপক্ষ হয়েছে কিনা সেটা ভাবার বিষয়। প্রতিটা জিনিসের ভাল মন্দের দিক আছে। কোন ভাল দিক কোনটা খারাপ দিক সেটা ব্যাবহার করার উপর নির্ভর করছে ।সমকালের এ ধরনের আয়োজনকে তিনি ধন্যবাদ জানান।

বিচারকরা বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জন করে। এতে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটে । তারা আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভিন্নমতকে যুক্তির মাধ্যমে গ্রহণ ও বিশ্লেষণ করার সক্ষমতা তৈরি করে। এ ধরনের আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান তারা।

এসময় আরো বক্তব্য রাখেন, দেশটিভির স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমন ,প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না , পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী,, আজকালের খবরের সাতক্ষীরা প্রতিনিধি এস এম তৌহিদুজ্জামান, ভোরের আকাশের আমিনুর রহমান, প্রমুখ। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব