বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুৎ কেন্দ্রের অব্যবস্থাপনায় নির্বাহী প্রকৌশলীকে হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

সিলেটের বরইকান্দিতে অবস্থিত উপকেন্দ্র ও নির্বাহী প্রকৌশলী কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার সকাল ১০টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দিতে অবস্থিত উপকেন্দ্র ও নির্বাহী প্রকৌশলী কার্যালয়টি পরিদর্শনকালে অফিস চত্বরে অবস্থিত উপকেন্দ্রের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র পালকে সতর্ক করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী নির্বাহী প্রকৌশলীর সার্ভিসে হতাশা প্রকাশ করে জানতে চান, কতদিন ধরে এই পদে আছো? চার বছর, জবাব পেয়ে সতর্ক করে দিয়ে বলেন, সংশোধন হয়ে যাও- তা না হলে সিলেটে থাকতে পারবা না।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিন দিনের সরকারি সফরে সিলেট রয়েছেন। তার নির্ধারিত সিডিউলে বিদ্যুৎ উপকেন্দ্রটি ছিল না। তিনি পাশ দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে ঢুকে পড়েন।

সরেজমিন দেখা যায়, হাইভোল্টেজ উপকেন্দ্রটির ট্রান্সফরমারগুলো থেকে লুবওয়েল চুয়ে পড়ছিল। দীর্ঘদিন ধরে যে চুয়ে পড়ছে, তা সহজেই অনুমান করতে পারবে যে কেউ। ট্রান্সফরমারগুলোতে কালসিটে দাগ বসে গেছে, নিচেও তেল পড়ে নোংরা স্যাঁতসেঁতে হয়ে গেছে। চুয়ে পড়া তেল ধরার জন্য খালি পানির বোতল বসিয়েছে। আর মাকসড়ার জালের একাধিক আস্তরণ তাতে শুকনো পাতা আটকে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে।

অফিস ভবনের পাশের রঙচটা ভবনটি কী কাজে ব্যবহৃত হয় জানতে চান প্রতিমন্ত্রী। নির্বাহী প্রকৌশলী জানান, এটি একটি অভিযোগকেন্দ্র।

প্রতিমন্ত্রী বলেন, দেখে তো মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত ভবন। কোনো যত্ন নেই, এত দায়িত্বহীনতা সহ্য করা হবে না। পতাকাবাহী গাড়ি দেখে কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে এসেছিলেন। তারা অভিযোগকেন্দ্রের নাম শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বলেন, জীবনে কোনোদিন ফোন দিয়ে তাদের পায়নি। তারা কেউ ফোন ধরেন না, লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায় না।

পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?