বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিধিনিষেধেও তালায় স্বাস্থ্যবিধি মানতে অনিহা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ শুরু হলেও সাতক্ষীরার তালায় স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, পরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই।

রবিবার তালা বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের মুখে নেই মাস্ক, কারও কারও আবার মাস্ক থাকলেও সেগুলো রয়েছে থুতনির নিচে।

শাহাজাতপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা সেবা নিতে যারা আসছে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করছি। বিশেষ করে প্রশাসনের দুর্বল নির্দশনার কারণেই অধিকাংশনই মানুষ মানছে না। তারা রাত ৮ টার পরেও বিনা কারনে ঘোরাঘুরি করছে। নির্দেশনার বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে জানান তিনি।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাইকিং করছি। বাজারঘাট, মসজিদ, মন্দিরে সকলকে সচেতন করার চেষ্টা করছি।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন, সাধারণ মানুষ সরকারি বিধিনিষেধ না মানায় ওমিক্রনে আক্রান্ত হচ্ছে বেশি। নিজেদের সচেতনতা ছাড়া এ ভাইরাস থেকে বাঁচা কঠিন হয়ে পড়বে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, সকলের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা লক্ষ করা গেছে। বাজার ঘাটে মানুষ সামাজিক দূরত্ব মানছে না। আমরা উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাইকিং করার বিষয়ে নির্দেশনা দিয়েছে। মাস্ক ছাড়া উপজেলায় কোন দপ্তরে সেবা না দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া কেউ বিনা কারনে সাধারণ মানুষ বাইরে ঘোরাঘুরি করলে আমরা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক