শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনিয়োগে ব্যবসায়িক দল পাঠাবে স্লোভাকিয়া, কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এর সঙ্গে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠককালে এ আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে।

এ সময় তারা বিভিন্ন বিষয়ের অভিন্ন স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সাহায্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করার জন্য বাংলাদেশে স্লোভাক প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

স্লোভাক প্রজাতন্ত্র বিভিন্ন খাতে বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করতে পারে বলে পররাষ্ট্র উপদেষ্টা প্রস্তাব দেন।

বৈঠকে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়।

স্লোভাক মন্ত্রী বি-টু-বি সংযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি ব্যবসায়িক দল পাঠানোর বিষয়ে সম্মতি দেন।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের পৃষ্ঠপোষকতায় ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘এডিএফ -২০২৫’ আজ থেকে শুরু হয়েছে, যার এ বছরের প্রতিপাদ্য -‘ভঙ্গুর বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।

ফোরামে ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধির পাশাপাশি শিক্ষার্থীসহ চার হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ