শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপে টিকে থাকতে মেসি ম্যাজিকে জিতলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা।

বিশ্বসেরা খেলোয়াড় তো তাদেরই বলে যারা দলের প্রয়োজনে জ্বলে উঠবেন। মেসিকে কেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তা যেন আরো একবার প্রমাণ করলেন তিনি। বিশ্বকাপে টিকে থাকতে হলে জয় পেতেই হবে মেক্সিকোর বিপক্ষে। এমন কঠিন মুহূর্তে দল যখন ৬০ মিনিটেও গোল পাচ্ছিল না ঠিক তখনই যেন আলোকবর্তিকা হয়ে আর্জেন্টিনার স্বপ্নের পারদে ঢেউ লাগান মেসি। মেসি এবং এনজো ফার্নান্দেজের করা গোলেই মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা।

পাঁচ পরিবর্তন নিয়ে এদিন মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে স্কালোনির দল। মেসিদের বিপক্ষে ৫ ডিফেন্ডারের কৌশল নিয়ে দল সাজায় মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

বল দখলে মেসিরা শুরু থেকে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। বরং মেসিদের থেকে উজ্জ্বল ছিল মেক্সিকো। ১৪ মিনিটে মাঝনাঠের বাইরে থেকে নেয়া মেক্সিকান ভেগার ফ্রি কিক থেকে বল ডিক্সের ভেতরে গেলেও আর্জেন্টাইন গোলরক্ষক সেটি দ্রুত গতিতে লুফে নেন।

আগের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ডের জয়ে এই ম্যাচে তাই জিততেই হবে আর্জেন্টিনাকে। ৩৩ নিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক ওচোয়া পাঞ্চ করে ক্লিয়ার করেন৷ ৪০ মিনিটে কর্নার থেকে ডি মারিয়ার ক্রসে লাউতারো মার্টিনেজের হেড খুজে পায়নি গোলের দেখা। খেলা শেষের এক মিনিট ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মেক্সিকো। ভেগার দুর্দান্ত ফ্রি কিক ডান পাশে লাফিয়ে দুর্দান্তভাবে গ্লাভস বন্দী করেন এমি মার্টিনেজ। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য চাপ বাড়াতে থাকে আলবিসেলেস্তারা। ৫৩ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মেসিকে ফাউল করা হলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেস্যার বা পায়ের ফ্রি কিক গোলবারের উপর দিয়ে চলে যায়। এর ঠিক ১১ মিনিট পরেই আসে মেসির সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডি মারয়ার পাস থেকে দুর্দান্ত শটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি।

গোল দিয়ে আর্জেন্টিনা কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। মেক্সিকোর সুযোগগুলো রক্ষণভাগেই শেষ করে দিচ্ছিল আর্জেন্টিনা। ম্যাচ যখন শেষের দিকে ১-০ ব্যবধানে আগাচ্ছে ঠিক তখনই আবার গোল করে আর্জেন্টিনা৷

এবার মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার রংধনু শটে অসাধারণ এক গোল করেন এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা পায় ২-০ গোলের লিড। ম্যাচের শেষে আর কোন গোল না হলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

বিশ্বকাপের নক আউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর