শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিবি’র প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম, রিয়াদ ও মুশফিক

অর্থাভাবে সংযুক্ত আরব আমিরাতে দল পাঠাতে পারেনি আফগানিস্তান। তাই সেখানে যাওয়া হলো না বাংলাদেশ ‘এ’ দলের।

তবে সময়টা কাজে ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে খেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিলনাড়ুর বিপক্ষে চেন্নাইয়ে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

আর সেই সিরিজ খেলতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদকে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের নির্বাচক প্যানেলের সদস্যরা। বাংলাদেশ ‘এ’ দলে তাদের নাম লেখাতে চাইছিলেন তারা।

আর বিসিবির সে প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের এ তিন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন।

ওই সময়টা ভারতে নয়; দেশের মাটিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবে জানিয়েই বিসিবির প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন তামিম-রিয়াদ-মুশফিক।

হাবিবুল বাশার সমুন বলেন, ‘তাদের বলা হয়েছিল ‘এ’ দলের হয়ে খেলার কথা, কিন্তু মুশফিক এবং তামিম বলেছে এ সময়ে তারা এনসিএলে খেলবে, সেখানে খেলেই নিজেদের প্রস্তুত রাখতে চায় তারা। আর রিয়াদও না করে দিয়েছে, সম্ভবত সে এনসিএলেও খেলবে না।’

একই তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, ‘আমরা অন্য জাতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদেরও (তামিম-মুশফিক-রিয়াদ) প্রস্তাব দিয়েছিলাম। তামিম ও মুশফিক জাতীয় লিগে খেলবে, মাহমুদউল্লাহ কোথাও খেলতে আগ্রহী নন।’

এ তিন তারকা না বলার পর গেল বুধবার এ সিরিজের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বিসিবি।

যেখানে জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করা হয়েছে।

চার দিনের ম্যাচের জন্য ১৪ জনের দলে রয়েছেন নেতৃত্ব হারানো ও টেস্ট দল থেকে বাদ পড়া মুমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলাম। একদিনের ম্যাচের জন্য দুদলেই আছেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া ব্যাটার এনামুল হক বিজয়।

টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদও আছেন এ সফরে।

সফর উপলক্ষ্যে চেন্নাইয়ের উদ্দেশে ‘এ’ দল ঢাকা ছাড়বে ৯ অক্টোবর। ১২-১৫ অক্টোবর ও ১৯-২২ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি একদিনের ম্যাচ ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চার দিনের ম্যাচের সিরিজের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা