রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত: এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

কপাল পুড়ল বাংলাদেশের। বৃষ্টিতে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অথচ আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো এশিয়া কাপে জাহানার-নিগারদের সেমিফাইনাল। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। ২ ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটি। তাতেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময় সাড়ে ৮টায় টসই হয়নি। স্টেডিয়াম এলাকার আকাশ কালো মেঘে ডেকে যায়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।

বাংলাদেশের সামনে সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল— বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে।

বাংলাদেশের জন্য সমীকরণ পূরণ করাটা কঠিন কিছু ছিল না। কেননা আরব আমিরাত নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১৫তম দল, যারা কিনা এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদের নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের। সকালে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে চলে আসেন আরব আমিরাতের মেয়েরা। তবে প্রবল বজ্রপাতের মুহূর্তে দৌড়ে আবার ড্রেসিংরুমে ঢুকে পড়েন তারা।

৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। আজকে ম্যাচটিতে বাংলাদেশ জয় পেলে তাদেরও পয়েন্ট হতো ৬। সে ক্ষেত্রে নেট রানরেটে অনেকখানি এগিয়ে থেকেই চতুর্থ দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান