বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেদেপল্লির ছোট্ট বন্ধুদের সাথে শৈশবের ক্যানভাসের যাত্রা শুরু

সামাজিক ও শিশু উন্নয়নমূলক সংগঠন স্ক্রিপ্টি স্পেয়ার–এর উদ্যোগে সাতক্ষীরায় শুরু হয়েছে শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রকল্প “শৈশবের ক্যানভাস”। এই প্রকল্পের প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয় গতকাল বিকাল ৪টায়, সাতক্ষীরার মাধবকাঠী এলাকায় অবস্থিত একটি অস্থায়ী বেদে পল্লিতে।

এই আয়োজনে স্ক্রিপ্টি স্পেয়ার–এর সদস্যরা দীর্ঘ সময় বেদে সম্প্রদায়ের শিশুদের সঙ্গে সময় কাটান। কার্যক্রমের মূল লক্ষ্য ছিল—শিক্ষাবঞ্চিত শিশুদের শেখার প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের শৈশবকে রঙিন করে তোলা। এসময় শিশুদের প্রাথমিকভাবে ছবি আঁকার ধারণা ও কৌশল শেখানো হয়। কাগজ-রঙ হাতে পেয়ে শিশুরা দারুণ উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে।

যেহেতু বেদে সম্প্রদায়ের এই শিশুরা নিয়মিত বিদ্যালয়মুখী নয়, সে বিষয়টি বিবেচনায় রেখে স্ক্রিপ্টি স্পেয়ার–এর পক্ষ থেকে তাদের প্রাথমিক শিক্ষার বই প্রদান করা হয়। পাশাপাশি সদস্যরা শিশুদের সঙ্গে বসে বই পড়েন এবং শেখার আনন্দ ভাগাভাগি করে নেন। কার্যক্রমের একপর্যায়ে শিশুদের জন্য ছড়ার বই থেকে সহজ ও আনন্দময় ছড়া শেখানো হয়, যা শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত করতে শিশুদের জন্য হালকা নাস্তার ব্যবস্থাও রাখা হয়। শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি ভালোবাসা ও যত্নের স্পর্শে শিশুদের মুখে ফুটে ওঠে হাসি।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্ক্রিপ্টি স্পেয়ার–এর উপদেষ্টা সুমন মন্ডল এবং সদস্য আরেফিন শামসুল, হুমাইরা আক্তার, সুদীপ্ত দেবনাথ, করিমন নেছা শান্তা, সানজানা জামান ও শাশ্বত বিশ্বাস। তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে শিশুদের সঙ্গে মিশে গিয়ে কার্যক্রমকে সফল করে তোলেন।

আরেফিন শামসুল জানান, বেদে সম্প্রদায়ের শিশুদের সঙ্গে “শৈশবের ক্যানভাস” প্রকল্পের এই যাত্রা এখানেই শেষ নয়; বরং এটি একটি ধারাবাহিক উদ্যোগ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শিশুদেরও শেখার সুযোগ করে দেওয়া এবং তাদের শৈশবকে নিরাপদ ও আনন্দময় করে তোলা।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল