শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পুটখালী সীমান্তে ককটেল বিষ্ফোরনে তিন যুবক আহত

যশোরের বেনাপোল সীমান্তে ককটেল বিষ্ফোরনে তিন যুবক গুরুতর জখম হয়েছে। আহতদের স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার রাত সাড়ে ১০ টায় বেনাপোল সীমান্তের পুটখালী মধ্য পাড়ায় এ বিষ্ফোরনের ঘটনা ঘটে।

আহতরা হলেন, যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।

আহতদের মধ্যে রাশেদ নামে যুবকের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। সোহেল ও আশিকুরের অবস্থা ও আশঙ্কাজনক।

এদিকে আহতরা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আট টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কজ্বি উড়ে যায়।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলো। এ সময় বোমা বিষ্ফরণে তারা নিজ বোমায় আহত হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, ককটেল বিষ্ফোরনের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ