শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে সন্দেহ কবলে কিশোর নির্যাতনের অভিযোগ

শার্শার ছোট আঁচড়ায় রাহুল হোসেন নামের এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত শিশু রাহুল হোসেন উপজেলার নারায়নপুর পুড়াবাড়ীর আব্দুল করিমের ছেলে । এ ব্যাপারে বেনাপোল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, শার্শা উপজেলার নারায়নপুর পুড়াবাড়ীর আব্দুল করিমের ছেলে শিশু রাহুল হোসেন বেনাপোল হাজী বিরানী হাউজে মেসিয়ারের এর কাজ করে।

কাজের সুবিধার্থে রাহুল বেনাপোলের ছোট আঁচড়ার মৃত মহাত আলী মিস্ত্রির বাড়িতে থাকে।গত বুধবার ০৫ জানুয়ারি দুপুর ২টার দিকে ছোট আঁচড়া গ্রামের গোলাম সর্দারের ছেলে খানজা সর্দার তার ছেলে পথিক ও প্রিন্স, ইসরাফিল সর্দারের ছেলে চয়ন সর্দার হঠাৎ মটরসাইকেল যোগে এসে ছোট আঁচড়া মাঠ থেকে শিশু রাহুল হোসেন কে উঠিয়ে নিয়ে বেনাপোল পাঠবাড়ীর পাশে একটি গোপন ঘরে রেখে রাহুলের উপর রাত ৯টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালায়।

এতে রাহুলের মাথা,শরীরের বিভিন্ন অঙ্গে-প্রত্যঙ্গে ব্যাপক ক্ষত সৃষ্টি হয়। গুরুত্বর আহত রাহুল নির্যাতনের ফলে বেহুঁশ হয়ে গেলে দূর্বৃত্তরা তার নানার বাড়ির পাড়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় রাহুলের মামা তবিবুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। খানজা গং প্রভাবশালী হওয়ায় রাহুলের পরিবার ভয়ে, আতংকের মানবতার জীবন যাপন করছে। শিশু নির্যাতনের মত এমন জঘন্য ঘটনা ঘটলেও পুলিশ নিশ্চুপ থাকায় জনমতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুষ্কৃকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

রাহুলের পিতা আব্দুল করিম জানান, আমার শিশু পুত্র রাহুলের উপর অমানবিক নির্যাতনের শাস্তির দাবি জানাচ্ছি।

শিশু নির্যাতনের দ্বায়ের অভিযুক্ত খানজার কাছে মুঠো ফোনে জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন আমি হাসপাতালে ভর্তি আছি এসে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক মাসুমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ করেছে ঘটনা সত্য । কোর্টের অনুমতি ক্রমে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত