বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের জায়গা সংকটে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশী পণ্য রপ্তানি ব্যহত

ভারতের পেট্রোপোল বন্দরের জায়গা সংকটের কারনে বেনাপোল বন্দরে রপ্তানি বানিজ্য ব্যহত হচ্ছে।এতে করে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ৭০০-৮০০ রপ্তানি পণ্য বোঝায় ট্রাক বেনাপোল বন্দর এলাকায় অবস্থান করছে। যার ফলে এ বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায় রপ্তানি পণ্য বোঝায় প্রায় ৭০০-৮০০ ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরের বিভিন্ন জায়গায় অবস্থা করছে।

এদিকে ব্যবসায়ীরা বলছে, বেনাপোল বন্দরের অবকাঠামো কিছুটা উন্নয়ন হলেও ভারতের পেট্রাপোল বন্দরের অবকাঠামো তেমন উন্নয়ন হয়নি। যার ফলে প্রতিদিন ভারত বাংলাদেশ থেকে রপ্তানি বানিজ্যের পণ্য ১৫০-২০০ ট্রাক নিয়ে থাকে। এবং ভারত বাংলাদেশে রপ্তানি করে থাকে ৩৫০-৪০০ ট্রাক পণ্য।

ঝিকরগাছা ট্রাক- লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহীন জানান, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সয়াবিনে ভূষি ভারতে রপ্তানি হচ্ছে।

যার কারনে প্রতিদিন সয়াবিনে ভূষি বোঝাই ২৫০-৩০০ ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে আচ্ছে।

কিন্তু ভারত প্রতিদিন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য বোঝায় ১৫০-২০০ ট্রাক নিয়ে থাকে। যার ফলে বেনাপোল বন্দরে ৭০০ -৮০০ ট্রাক বেনাপোলে অবস্থান করছে এবং এ বন্দর এলাকায় তিব্র জান জটের সৃষ্টি হয়েছে।বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, মঙ্গলবার ভারতে প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝায় প্রায় ৬০০ ট্রাক বেনাপোল বন্দরে অবস্থান করছিলো।

তার মধ্যে থেকে ১৯২ ট্রাক পণ্য নিয়ে ছিলো তারা। যার ফলে বেনাপোল বন্দর এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

এছাড়া মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল বন্দরের কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে এবং খুব দ্রুত এ সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী