ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ


ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন জেনারেল দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।
বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ। তিনি পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর ‘অ্যামার্ড কর্পস’-এ কমিশন লাভ করেন।
দীর্ঘ প্রায় চার দশকের গৌরবময় সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন কৌশলগত, অপারেশনাল এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি (বিদ্রোহ দমন) ফোর্সের কমান্ডিং অফিসার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: এনডিটিভি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানবিস্তারিত পড়ুন

আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ
আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতবিস্তারিত পড়ুন

দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করলো সরকার
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবেবিস্তারিত পড়ুন


