শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সাত মেডিকেল শিক্ষার্থী নিহত

ভারতের মহারাষ্ট্রে একটি সড়ক দুর্ঘটনায় সাত মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিক্ষার্থী বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে আবিষ্কার রাহাংডালে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় সোমবার রাতে তাদেরকে বহনকারী গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীরা দেওলি থেকে ওয়ারদাহর দিকে যাচ্ছিল। সে সময় সেলসুরা গ্রামের কাছের একটি ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায়।

ওয়ারদাহ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা সবাই ওয়ারদাহ’র সাওয়াঙ্গি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। এক টুইট বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি দুই লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেও টুইট করেছেন মোদী।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন