বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের সঙ্গে নীরবতা-নিষ্ক্রিয়তার দিন শেষ : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পানিবণ্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোন নীরবতা থেকে থাকত, নিষ্ক্রিয়তা থেকে থাকত, সেই দিনটা শেষ হয়ে গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বন্যাকবলিত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন কালিকাপুর এলাকায় বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টার সঙ্গে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের কাছে জানতে এসেছি তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে যে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কী পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয় তো বন্যা ঠেকানো যেত না। কিছু ক্ষয়ক্ষতি কমানো যেত।

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি