বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনায় বাড়ছে উদ্বেগ, ২০ হাজার আক্রান্ত প্রায় একদিনে

ভারতে দিন-দুয়েক করোনা ভাইরাসের সংক্রমণ খানিকটা কম থাকার পর দৈনিক আক্রান্ত ফের ২০ হাজারের কাছাকাছি গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১৮ হাজারের নিচে।

ফলে ভারতের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭ জন।

সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। ভারতের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ৩৬ হাজার ৪৭৮ জন। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।
এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন।

যা আগের দিনের থেকে সামান্য বেশি। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৫৩০।
তবে এসবের মাঝে মরণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। এখন পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লাখ ২৪ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সবাইকে অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেবিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মধ্যপ্রাচ্যেরবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান
  • মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান