বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত না থাকলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারতো: স্বরাষ্ট্রমন্ত্রী

মুুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা বাংলাদেশিরা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারটি আয়োজন করে এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধে কত লোক শহীদ হয়েছেন, তা নিয়ে অনেকের সন্দেহ আছে। অথচ তারা জানে না কত হাজারো মানুষের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। তখন অনেকেই আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম। সে সময় ভারত সরকার ও দেশটির মানুষরা যদি আমাদের আশ্রয় না দিতো, তাহলে ইতিহাস অন্যরকম হতে পারতো। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, যতদিন ভারত-বাংলাদেশ থাকবে, ততদিন আমরা একে অপরের বন্ধু হিসেবে থাকবো। আমরা কৃতজ্ঞ সুরে স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যে অভাবনীয় সাহায্য করেছেন। আমাদের মানুষকে আশ্রয় দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে আমাদের যুদ্ধে জয়লাভে সহযোগিতা করেছেন। আমরা আজীবন ভারতের কাছে কৃতজ্ঞ থাকবো।

এ সময় যুদ্ধের ময়দানে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাদের বীরত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় আমি শেষবারের মতো ভারত থেকে ফিরছিলাম, তখন দেখলাম দেশটির আর্মিরা বর্ডার ক্রস করছে। তখন বুঝেছিলাম তারা ফিরে যাচ্ছে।

এ সময় বঙ্গবন্ধুর কথা স্মরণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু উপলব্দি করতে পেরেছিলেন যে, পাকিস্তান আমাদের নয়, আমাদের লক্ষ্য বাংলাদেশ। সেই উদ্দেশ্যেই তিনি একের পর এক আন্দোলন করে গেছেন। দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের